আসসালামু আলাইকুম,
"গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম" এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি— ভোক্তা অধিকার ও মানবাধিকার পরস্পর সম্পর্কিত। একজন নাগরিক যেমন মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার রাখে, তেমনি একজন ভোক্তাও ন্যায্য মূল্য, নিরাপদ পণ্য ও সেবা, এবং সঠিক তথ্য পাওয়ার অধিকার রাখে।
আমাদের এই সংগঠন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো—সমাজে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।অবৈধ, ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সর্বোপরি মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায্য ও সুবিচারপূর্ণ সমাজ গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, পরিবর্তন একদিনে আসে না। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, জনসচেতনতা এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ উপহার দিতে পারবো আগামী প্রজন্মকে।
আপনাদের প্রত্যেকের সহযোগিতা, সচেতনতা ও অংশগ্রহণ আমাদের কাজকে আরও শক্তিশালী করবে,বেগবান করবে। আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি— "যে কোনো প্রকার প্রতারণা, ভেজাল বা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াবো"।
আপনাদের বিশ্বাস ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
ধন্যবাদান্তে,
মো: হাসান আলী রেজা (দোজা)
চেয়ারম্যান
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম